1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ত্রিশালে আন্তঃ জেলা অটোরিক্সা চোর চক্রের ৯ মামলার আসামীসহ ৩ সদস্য গ্রেফতার

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

ত্রিশালে আন্তঃ জেলা অটোরিক্সা চোর চক্রের ৯ মামলার আসামীসহ ৩ সদস্য গ্রেফতার

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।

ময়মনসিংহের ত্রিশালে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন রবিবার দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ত্রিশাল থানাধীন আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম এলাকার সাইনবোর্ড বাজার থেকে অটোরিকশাচালক মোঃ মনিরুল আলমকে নেশাজাতীয় জুস পান করিয়ে অচেতন করে তার আট সিটের সবুজ রঙের ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যায় চোরচক্রটি। চুরি হওয়া অটোরিকশাটির চেসিস নম্বর এক্সজিডিএস-২০২৫০৬০২০৫ এবং আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।
ঘটনার পর ভুক্তভোগীর ভাই জাহাঙ্গীর আলম ত্রিশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির ভিত্তিতে ওসি মোহাম্মদ ফিরোজ হোসেনের সার্বিক নির্দেশনায় এসআই নাহিদ ও এসআই সবুজের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানাধীন কাজলা চকপাড়া মোড়লবাড়ী এলাকা থেকে এজাহারনামীয় আসামি মোঃ রিপন মিয়া (৩৫) কে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে রিপন মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী একই ঘটনার সঙ্গে জড়িত আরও দুই আসামি— মোঃ জসিম উদ্দিন (৩০) ও মোঃ আঃ সালাম (৪০) কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিনজনই পেশাদার অটোরিকশা চোর এবং তারা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য।
পুলিশের তথ্যমতে, আসামি মোঃ জসিম উদ্দিনের বিরুদ্ধে ৯টি, মোঃ রিপন মিয়ার বিরুদ্ধে ৪টি এবং মোঃ আঃ সালামের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর