1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট অভিযান

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট অভিযান

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ও জনস্বার্থ রক্ষায় ডায়াগনস্টিক সেন্টারসমূহে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ত্রিশাল পৌর এলাকার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ত্রিশাল পৌর এলাকার দুইটি ডায়াগনস্টিক সেন্টারে একাধিক অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অনিয়মের মধ্যে ছিল প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি, সেবামূল্য তালিকা প্রদর্শনে অনীহা এবং বিধি অনুযায়ী স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় অবহেলা।
এ সকল অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
মোবাইল কোর্ট অভিযানে সার্বিক সহযোগিতা করেন সিভিল সার্জন কার্যালয়, ময়মনসিংহের প্রতিনিধিবৃন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ত্রিশাল এবং ত্রিশাল থানার একটি পুলিশ টিম। অভিযানের সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে ভবিষ্যতে আইন মেনে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন, ত্রিশাল সূত্রে জানা যায়, সাধারণ জনগণের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং অনিয়ম ও প্রতারণা রোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জনস্বার্থে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন আশাবাদ ব্যক্ত করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর