1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ত্রিশালে নবনিযুক্ত ইউএনও আরাফাত সিদ্দিকীকে উপজেলা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

মোঃ আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

ত্রিশালে নবনিযুক্ত ইউএনও আরাফাত সিদ্দিকীকে উপজেলা প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।

ময়মনসিংহের ত্রিশালে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আরাফাত সিদ্দিকী। গত সোমবার (১ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থলে যোগদান করেন। দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি উপজেলার সার্বিক উন্নয়ন ও সুশাসন নিশ্চিতের প্রত্যয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
ত্রিশালে যোগদানের পূর্বে আরাফাত সিদ্দিকী রাজশাহী জেলার সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন। তার যোগদানে স্থানীয় প্রশাসনে নতুন উদ্যম ও ইতিবাচক প্রত্যাশার সঞ্চার হয়েছে।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে নবনিযুক্ত এই প্রশাসনিক কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপজেলা পরিষদ কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। শুভেচ্ছা বিনিময় ও পরিচিতি পর্বে প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা। সবাই নবাগত ইউএনওকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শুভেচ্ছা বিনিময়ের সময় বক্তারা বলেন, ত্রিশাল একটি সম্ভাবনাময় উপজেলা। এখানে শিক্ষা, সংস্কৃতি, কৃষি, শিল্প ও পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। নবাগত ইউএনওর নেতৃত্বে এসব সম্ভাবনার বিকাশ আরও ত্বরান্বিত হবে বলে তারা আশা প্রকাশ করেন। তাছাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে ভবিষ্যতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী ত্রিশালে দায়িত্ব পাওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন,
“ত্রিশাল একটি ঐতিহ্যবাহী উপজেলা। এখানকার মানুষ অতিথিপরায়ণ ও সম্ভাবনাময়। উন্নয়ন, সুশাসন ও জনসেবা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। এ কাজে গণমাধ্যমকর্মীদের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করি, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সাংবাদিকরা সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়নযাত্রায় পাশে থাকবেন।”
অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনওকে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। পরে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে সাক্ষাৎ অনুষ্ঠানটি শেষ হয়।
নবনিযুক্ত ইউএনওর যোগদানে ত্রিশালের উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ও প্রাণ ফিরে আসবে—এমনটাই প্রত্যাশা করছেন সকলেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর