1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ত্রিশালে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ বিক্রির দায়ে ৪ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩৭ বার পঠিত

ত্রিশালে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ বিক্রির দায়ে ৪ ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশালে মেয়াদোত্তীর্ণ, স্যাম্পল ও অতিরিক্ত দামে ঔষধ বিক্রির দায়ে চারটি ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফরহাদ মেডিসিন কর্ণারসহ মোট চারটি ফার্মেসির বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ও ৪০(গ) ধারায় চারটি মামলা দায়ের করা হয়। আদালত ফার্মেসিগুলোর মালিকদের মোট ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে ময়মনসিংহের ড্রাগ সুপার অভিযোগ দায়ের করেন এবং ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান চলাকালে ত্রিশাল থানা পুলিশের একটি দল সহায়তা করে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহবুবুর রহমান জানান,

> “জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ঔষধ বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর