1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ত্রিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আব্দুল কাদের স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

: ত্রিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) ত্রিশাল উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
সকালবেলায় রায়েরগ্রাম শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বধ্যভূমিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের দ্বারা নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান।
দিবসটি উপলক্ষে সকল শহীদ বুদ্ধিজীবী ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানানো হয়।
[12/14, 7:54 PM] arafat Bogra Press: বগুড়া’র গাবতলীতে নির্বাচনী প্রচারনা ও মনিটরিং উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির যৌথসভা অনুষ্ঠিত

আরাফাত রহমান
স্টাফ রিপোর্টার: বগুড়া-৭ নির্বাচনী আসনে নির্বাচনী প্রচারনা ও মনিটরিং উপলক্ষ্য রবিবার গাবতলী উপজেলা ও পৌর বিএনপির এক যৌথ আলোচনা সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি ও গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন। আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র সাইফুল ইসলাম, জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিটু, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক নজমুল হাসন, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরাজ মন্ডল, সুরাইয়া জরিন রনি, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ হারুন, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুল গফুর টুকু, মিজানুর রহমান মিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক এমআর ইসলাম রাখু, উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল হাসান রুহিন, যুগ্ম আহবায়ক মহব্বত আলী, মিনহাজুল ইসলাম, মতিয়ার রহমান মতি, মশিউর রহমান সুমন, জেলা যুবদল নেতা সাব্বির হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ ঠান্ডু, আরাফাত রহমান, সোহেল মন্ডল, ইলিয়াস মাহমুদ উজ্জ্বল, নিহাদ আনোয়ার বাদল, সহ দপ্তর রুহুল আমীন, উপজেলা তাঁতীদলের সভাপতি রাশেদুল রহমান রাঙ্গা, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হাসান ডিটল, সাধারণ সম্পাদক এস এম রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, পৌর শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি জাকিরুল ইসলাম লুকু, সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহায়ক পবন সরকার, সদস্য সচিব আব্দুর রহমান লিমন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহীন পাইকার, পৌর মহিলা দলের সভাপতি কানিজ ফাতেমা সুরভী সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর