1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

দক্ষিণ রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩৬ বার পঠিত

দক্ষিণ রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত।

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ ঘোষিত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে রাউজান উপজেলার আওতাধীন সকল শাখা কমিটি সমূহের সাথে সাংগঠনিক সংলাপ দক্ষিণ রাউজান গশ্চি নয়াহাটস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) সকালে কোরাআন তেলাওয়াত, নাতে রাসুল ও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

রাউজান উপজেলার সমন্বয়কারীদের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী।

সমন্বয়কারী মোহাম্মদ আক্কাস উদ্দিন মানিকের সঞ্চালনায় অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী, আশরাফুজ্জামান আশরাফ, দিদারুল আলম, অধ্যাপক মোহাম্মদ আবু তাহের, মোহাম্মদ ইউছুপ আলী, জয়নাল আবেদীন জুলু, তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার।

উপস্থিত ছিলেন সমন্বয়কারী নাজিম উদ্দীন, কাজী আসলাম উদ্দিন, সাদিকুজ্জামান সফি, টিটন বৈদ্যসহ শাখা কমিটির প্রতিনিধিবৃন্দ। মিলাদ কিয়াম ও মোনাজাত করেন মাওলানা জামাল উদ্দিন আশরাফী।

দ্বিতীয় অধিবেশনে প্রতিটি শাখা কমিটির প্রতিনিধিবৃন্দের সাথে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের নেতৃবৃন্দ সরাসরি আলাদা আলাদা সাক্ষাৎকার এর মাধ্যমে শাখা কমিটির কর্মকাণ্ডের অগ্রগতি বিষয়ে খোঁজ খবর নেন-এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডের নির্দেশনা প্রদান করেন।

এর আগে বৃক্ষ রোপণ কর্মসুচি উদ্বোধন করেন কেন্দ্রীয় পর্ষদের সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর