1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবা সহ আটক-১====================

তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি:---
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবা সহ আটক-১==
==================
তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি:—

দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এবং গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রহমান- এর নেতৃত্বে একটি চৌকস দল ৪ নভেম্বর ২০২৫ মঙ্গলবার বিকেলে দিনাজপুর সদরের নশিপুর এলাকা থেকে ৫৬ কেজি গাঁজা ১৪২ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায় যে, দিনাজপুর সদর উপজেলার নশিপুর খোসালপুর ঢাকাইয়া পাড়া এলাকার মৃত সোহরাব আলী’র পুত্র মোঃ পশির উদ্দিন (৫৮) এবং পশির উদ্দিন এর ছেলে মহসিন আলী ওরফে মেহেরুল (২৪) এর শয়ন ঘর তল্লাশি করে ৫৬ কেজি গাঁজা এবং ১৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে মোঃ পশির উদ্দিন -কে আটক করা হয়। পশির উদ্দিনের ছেলে মহসিন আলী ওরফে মেহেরুল পলাতক রয়েছে। উদ্ধারকৃত ৫৬ কেজি গাঁজা এবং ১৪২ পিস ইয়াবার আনুমানিক ১৭ লক্ষ ২২ হাজার ৬০০ টাকা দেখানো হয়েছে।

আটককৃত পশির উদ্দিন (৫৮) এবং তার ছেলে পলাতক মহসিন আলী ওরফে মেহেরুল(২৪) ২জনকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণির ১৯ (গ), ১০(ক) ও ৪১ ধারায় দিনাজপুর কতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা করেছে।

এই অভিযান সম্পর্কে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর