1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

দুর্ঘটনায় আহত তফিজুল, চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর)
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৮ বার পঠিত

দুর্ঘটনায় আহত তফিজুল, চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা

রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর)

প্রতিনিধি:দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়নের ভগীরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ তফিজুল ইসলাম (পিতা: কালুয়া শাহা) ঢাকায় রিকশা চালানোর সময় সড়ক দুর্ঘটনার শিকার হন। প্রায় ২০ দিন আগে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তার একটি পা মারাত্মকভাবে ভেঙে যায়। বর্তমানে তিনি শারীরিকভাবে অক্ষম হয়ে চিকিৎসা ও পরিবারের ভরণপোষণে চরম সংকটে পড়েছেন।
ভিটেমাটিহীন তফিজুল অন্যের জমিতে বসবাস করতেন। তার পরিবারে রয়েছেন স্ত্রী ও দুই কন্যা, যাদের মধ্যে একজন প্রতিবন্ধী। দুর্ঘটনার আগে তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কিন্তু পা ভেঙে যাওয়ার পর চিকিৎসা করানো তো দূরের কথা, সংসার চালানোও হয়ে পড়েছে অসম্ভব।

বর্তমানে তিনি অবস্থান করছেন বোন লতিফার বাড়িতে, বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের পূর্ব দেবারুপাড়া গ্রামে। তার স্ত্রী ও বোন মানুষের সহানুভূতির উপর নির্ভর করে কিছুটা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করলেও, ডাক্তার জানিয়েছেন সম্পূর্ণ চিকিৎসায় প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকার প্রয়োজন হবে।

এমন দুঃসহ পরিস্থিতিতে সমাজের সহৃদয়, দয়ালু এবং বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তফিজুলের পরিবার।

সাহায্য পাঠাতে সরাসরি যোগাযোগ করুন বিকাশ/নগদ নাম্বার: ০১৭৬৪-৪৭৮৪৭১

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর