
:দুর্দিনের সহযোদ্ধাদের মূল্যায়নের প্রত্যাশা — হাজী চান মিয়ার বক্তব্য
মোঃ সোহাগ মিয়া উত্তরা
দুর্দিনের রাজপথের ত্যাগী কর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন তুরাগ থানা বিএনপির যুগ্ম আহাবায়ক হাজী মোঃ চান মিয়া ব্যাপারী।
এক বিবৃতিতে তিনি বলেন,
*“দুর্দিনের রাজপথ কখনোই সহজ ছিল না। সেই কঠিন সময়ে সর্বোচ্চ ত্যাগ, শ্রম, মেধা ও অর্থ দিয়ে পাশে ছিলাম। ইনশাআল্লাহ, জনাব তারেক রহমান দুর্দিনে যারা রাজপথে ছিলেন, তাদের প্রত্যেককেই যথাযথ মূল্যায়ন করবেন এটাই আমাদের প্রত্যাশা।”*
হাজী চান মিয়া ব্যাপারী দীর্ঘদিন ধরে তুরাগ এলাকার রাজনীতিতে সক্রিয়। তিনি এর আগে ৫৩ নং ওয়ার্ড বিএনপির সফল আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।
তার এই বক্তব্যে তুরাগ ও ৫৩ নং ওয়ার্ডের তৃণমূল নেতাকর্মীদের মাঝে আলোচনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, দলের দুঃসময়ে মাঠে থাকা নেতাকর্মীদের স্বীকৃতি দলের ভবিষ্যৎ সংগঠনকে আরও শক্তিশালী করবে।
*পরিচয়:*
*হাজী মোঃ চান মিয়া ব্যাপারী*
যুগ্ম আহ্বায়ক, তুরাগ থানা বিএনপি
সাবেক আহ্বায়ক, ৫৩ নং ওয়ার্ড বিএনপি
কাউন্সিলর পদপ্রার্থী, ৫৩ নং ওয়ার্ড, ডিএনসিসি