1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

দেওয়ানগঞ্জের বাঘরচরে আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভেকু মালিকের ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জাকিউল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪১ বার পঠিত

দেওয়ানগঞ্জের বাঘরচরে আবাদি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভেকু মালিকের ১ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জাকিউল ইসলাম
ভ্রাম্যমাণ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন এর বাঘারচর সরকারপাড়া এলাকায় আবাদি জমি থেকে অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি উত্তোলনের দায়ে ভেকু মালিককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার ১৪ জুন বিকেলে উপজেলার বাঘারচর সরকারপাড়া এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।
আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মো. জহুরুল হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাঘারচর সরকারপাড়া এলাকার একটি আবাদি জমি থেকে ভেকু ব্যবহার করে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মাটি উত্তোলনের সত্যতা পাওয়া গেলে ভেকু মালিক মিজানুর রহমান মিজান-কে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার কলেজপাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে মিজানুর রহমান মিজান (৩৮)কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মো. জহুরুল হোসেন জানান, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা, বালু উত্তোলন কিংবা প্রাকৃতিক সম্পদ ধ্বংসের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করে আবাদি জমি নষ্ট করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার কারণে একদিকে যেমন উর্বর জমি নষ্ট হচ্ছে,রাস্তায় চ�

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর