1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

দেশের মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশ নিন: জেএসএফ বাংলাদেশ

‎হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পঠিত

দেশের মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশ নিন: জেএসএফ বাংলাদেশ

‎হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

জাতীয় সম্মিলিত ফোরাম (জেএসএফ ) বাংলাদেশ “র সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন গক ১৩ জানুয়ারি ২০২৬,এক বিবৃতিতে বলেছে , জনগণই রাষ্ট্রের মালিক। জনগণের হাতে দেশের চাবি। গণভোটের মাধ্যমে এই মালিকানার ন্যায্য হিস্যা বুঝে নিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির গণভোটে অংশ নিয়ে এই চাবির সঠিক ব্যবহার করুন। রাষ্ট্রের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এই সুযোগ হাতছাড়া করলে দেশের বড় ক্ষতি হয়ে যাবে।খবর বাপসনিউজ।

গণভোটে অংশ নিয়ে রাষ্ট্র পরিচালনায় নিজের অংশীদারিত্ব প্রমাণ করুন। দেশের জন্য ইতিবাচক পরিবর্তন চাইলে গণভোটকে গুরুত্বের সাথে নিয়ে ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রে যাবেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে , দেশের মালিকানায় ন্যায্য হিস্যা বুঝে নিতে চাইলে গণভোটে অংশগ্রহণ করতে হবে। আগামীতে দেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত দেয়ার সুযোগ এখন আমাদের হাতে। গণভোটের গোলাপী ব্যালটে সচেতনতার সাথে ‘হাঁ’ বা ‘না’ ভোট দিয়ে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো।

নির্বাচন নিয়ে বিবৃতিতে আরো বলা হয় , আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে রাজধানীসহ সারাদেশে অবৈধ অস্ত্রের ব্যবহার বেড়েছে। এ অস্ত্রের ঝনঝনানিতে উদ্বেগ বাড়ছে রাজনীতিতেও। প্রতিপক্ষকে ভয় দেখানো, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারে ব্যবহার হচ্ছে অবৈধ অস্ত্র। পাশাপাশি আন্ডারওয়ার্ল্ড নিজেদের শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে। অতীতে থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি বড় অংশ এখনো উদ্ধার হয়নি। সেই অস্ত্রই নির্বাচনে বড় নিরাপত্তা ঝুঁকির শঙ্কা তৈরি করছেন বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা। এই প্রবণতা অব্যাহত থাকলে ভোটকেন্দ্রে সাধারণ ভোটারের উপস্থিতি কমে যেতে পারে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর