
❝দেশ গড়ার পরিকল্পনা❞ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা,
সংসদীয় আসন ময়মনসিংহ-২, (ফুলপুর-তারাকান্দা)
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা মোতাহার হোসেন তালুকদার, প্রধান প্রশিক্ষক ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজাউদ্দীন সুজা। এছাড়াও কর্মশালায় ৮টি বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের প্রশিক্ষিত নেতৃবৃন্দরা প্রশিক্ষণ দেন।
এসময় ফুলপুর উপজেলা ছাত্রদল, অধীনস্থ ১০ টি ইউনিয়ন, পৌরসভার ৯টি ওয়ার্ড ও ফুলপুর কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।