
মো: পলাশ ইসলাম
ধনবাড়ী,টাংগাইল প্রতিনিধি: টাংগাইলের ধনবাড়ীতে জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানে আহত ও নিহত পরিবার এবং সক্রিয় ভূমিকা পালনকারীদের সম্মানে চা চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ জুলাই মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধনবাড়ী শাখার কার্যালয়ে, মোহাম্মদ মিনহাজ উদ্দিন এর সভাপতিত্ত্বে এ সভা অনুষ্ঠিত হয।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধনবাড়ী উপজেলা শাখার আমীর মিজানুর রহমান , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহ-সভাপতি এবং সাবেক পৌর বিএনপির তিন বারের সাধারণ সম্পাদক হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, এন.সি.পি ধনবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম (আপন), যুব অধিকার পরিষদ ধনবাড়ী উপজেলা শাখার সাবেক আহবায়ক মোঃ সাকিব হোসেন, জুলাই আহত ছাত্র সাইদুর রহমান, রেজাউল করিম, সুজন হাওলাদার, এন.সি.পি ধনবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মোঃ মাহামুদুর রহমান লাভলু, গন অধিকার পরিষদ ধনবাড়ী উপজেলা শাখার হাফেজ রফিকুল ইসলাম, পলাশ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ ।
সভায় বক্তরা জুলাই আন্দোলন এবং পরবর্তীতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ।