1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ কর্ণার’-এর শুভ উদ্বোধন

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৩০ বার পঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ কর্ণার’-এর শুভ উদ্বোধন

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ কর্ণার’-এর শুভ উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ কর্ণার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই ২০২৫) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের তৃতীয় তলায় এই কর্ণারটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম।

‘জুলাই ৩৬ কর্ণার’ নির্মিত হয়েছে জুলাই শহীদদের স্মরণে এবং পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ জয়নাল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড.মোঃ বখতিয়ার উদ্দিনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “জুলাই ৩৬ কর্ণার শুধু একটি প্রতীকী স্থান নয়, এটি হবে মুক্তচিন্তা, গবেষণা ও সংস্কৃতি চর্চার এক উন্মুক্ত প্ল্যাটফর্ম। এখান থেকে শিক্ষার্থীরা ইতিহাস, সাহিত্য ও স্বাধীনতার চেতনাকে ধারণ করে নিজেদের চিন্তাকে আরও শাণিত করবে।”

বক্তারা বলেন, এই কর্ণারটি হবে শিক্ষার্থীদের মুক্ত আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তিযুদ্ধ-সাহিত্যভিত্তিক নানা কার্যক্রমের কেন্দ্রস্থল।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ ফিতা কেটে কর্ণারটির উদ্বোধন করেন। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থদের সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর