1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তার আপন ভাই ডা. ইয়াসির আরশাদ রাজন।

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বার পঠিত

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তার আপন ভাই ডা. ইয়াসির আরশাদ রাজন।

নিজস্ব প্রতিবেদক

 

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেনের কাছ থেকে ডা. ইয়াসির আরশাদ রাজনের পক্ষে তার সমর্থকেরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, লালপুর উপজেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার, ওয়ালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন, আরবাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসলাম আলী, গোপালপুর পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনুল হক বিপ্লবসহ তার সমর্থিত নেতাকর্মীরা।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসনের প্রয়াত উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ডা. ইয়াসির আরশাদ রাজন এবং মেয়ে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বর্তমানে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক পরামর্শ কমিটির বিশেষ সহকারী, মানবাধিকার কমিটি ও মিডিয়া সেলের সদস্য এবং নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

এর আগে, এ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে রোববার (২১ ডিসেম্বর) বিকেলে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেনের কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন তার মা অধ্যক্ষ কামরুন্নাহার শিরিন।

অপরদিকে, এ আসনে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ফলে নাটোর-১ আসনে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে বিএনপির দুই নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এ বিষয়ে জানতে রাজনের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি।

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন বলেন, ডা. ইয়াসির আরশাদ রাজনের মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। এ ছাড়া যারা মনোনয়ন ফরম উত্তোলন করতে এসেছেন, তাদের সবাইকে নির্বাচনী আচরণবিধির কপি প্রদান করা হয়েছে এবং তা কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর