1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

নান্দাইলে মাদকের বিরুদ্ধে বিশাল মানববন্ধন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

নান্দাইলে মাদকের বিরুদ্ধে বিশাল মানববন্ধন

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে মাদক প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর ২০২৫) বিকেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের জামতলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকার সাধারণ মানুষ ছাড়াও স্থানীয় বিএনপি নেতারা এবং নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানায়, নান্দাইল উপজেলার মুশল্লী ইউনিয়নের জামতলা ও বারোপাড়া এলাকা ছাড়াও বিভিন্ন স্থানে মাদকের ভয়াবহতা দেখা দিয়েছে। কিশোরগঞ্জ শহর থেকে মাদক ব্যবসায়ীরা নান্দাইল এলাকার মাদক ব্যবসায়ীদের সঙ্গে জড়িত হয়ে অবাধে এই ব্যবসা চালাচ্ছে, যার কারণে যুব সমাজ বিপদের মুখে পড়েছে।

বিএনপি নেতা মো. ফুরকান উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নান্দাইল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজী, বিএনপি নেতা মো. শাহজাহান, মারুফ আহম্মেদ, ওমার ফারুক মাস্টার, আল-আমীন ও জামায়াত নেতা মোহাম্মদ আলী প্রমুখ।

ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, “মাদক ব্যবসায়ীদের ধরতে সবার সহযোগিতা প্রয়োজন। এজন্য মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।”

মানববন্ধন শেষে তিনি স্থানীয় আশ্রয়ণ প্রকল্পে গিয়ে বাসিন্দাদের সচেতন থাকার জন্য অনুরোধ জানান এবং আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর