1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

নিউইয়র্কে আততায়ীর বন্দুক হামলায় বাংলাদেশীসহ নিহত ৪।আমরা শোকাহত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৬০ বার পঠিত

নিউইয়র্কে আততায়ীর বন্দুক হামলায় বাংলাদেশীসহ নিহত ৪।আমরা শোকাহত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

গত সোমবার ২৮ জুলাই সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে নিউইয়র্কের ম্যানহাটেনের ৩৪৫ পার্ক এভিনিউর একটি বহুতল ভবনে আততায়ীর বন্দুক হামলায় বাংলাদেশীসহ নিহত ৪। নিউইয়র্ক পুলিশ বিভাগে বাংলাদেশী অভিবাসী দিদারুল ইসলাম কর্মরত ছিলেন। বর্বর বন্দুক হামলায় তরুন সমম্ভবনাময় আমেরিকান-বাংলাদেশী দিদারুল ইসলাম নিহত হন। তার স্ত্রী সন্তানসম্ভবা এবং দু’টি সন্তান রয়েছে। বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর। তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে তিন বছর ছয় মাস কর্মরত ছিলেন। বাংলাদেশে তাঁর বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।খবর আইবিএননিউজ।
দিদারুল ইসলামের অকাল মৃত্যুতে বাংলাদেশী কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে আসে। তার পরিবারে সকলেই শোকে ও বেদনায় আচ্ছন্ন। সংবাদ সম্মেলন করে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ও নিউইয়র্ক পুলিশের কমিশনার গভীর শোক প্রকাশ করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করে।
বাংলাদেশী কমিউনিটিতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। নিউইয়র্ক পুলিশ বিভাগে কর্মরত বাংলাদেশী পুলিশ কর্মকর্তারাও শোক প্রকাশ করে এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক রতন তালুকদার এক বিবৃতিতে বাংলাদেশী পুলিশ অফিসার দিদারুল ইসলাম-এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার শান্তি কামনা করেন।এছাড়াও গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও কলামিস্ট এমএ সালাম,প্রতিষ্ঠাতা ও সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এবং সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ,আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল মাহমুদ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন‍্যতম উপদেষ্টা ড.প্রদিপ রজ্ঞন কর প্রমুখ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর