1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা সাভার থেকে উদ্ধার

মনির মন্ডল,সাভারঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ৪৯ বার পঠিত

নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা সাভার থেকে উদ্ধার

মোঃ মনির মন্ডল,সাভারঃ

ঢাকা হতে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পিউকে অবশেষে সাভারের নিউমার্কেট সংলগ্ন একটি এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব-৪।

রোববার দিবাগত গভীর রাতে সাভার বাসষ্ট‍্যান্ডের নিউমার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ তথ‍্য নিশ্চিত করেছেন সাভার র‍্যব-৪র সিপিসি-২ এর দায়িত্বে থাকা স্কোয়াড্রন লিডার নাজমুল।

তিনি জানান, এ ঘটনার পরপরই এ নিয়ে একটি চৌকস দল কাজ শুরু করে। তথ‍্য প্রযুক্তির মাধ‍্যমে নিখোঁজ মাহিরার লোকেশন নির্দিষ্ট করে জানতে পারে সে সাভার এরিয়াতে আছে। পরে তাকে সাভারের নিউমার্কেটের পাশ থেকে উদ্ধার করা হয়।

র‌্যাবকে মাহিরা জানান, ‘পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর এক নারীর খপ্পরে পড়েন তিনি। তার নাকে কিছু একটা ছোয়ানোর পরে তিনি জ্ঞান হারান। এরপর তাকে সাভারের নির্জন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু সময় থাকার পরে তার জ্ঞান ফেরে। এরপর তাকে একটি পোশাক দেওয়া হয় পড়ার জন্য। এই সুযোগ নিয়ে তিনি ওই স্থান থেকে বেড়িয়ে আসেন।’ এর বেশি কিছু বলতে পারেননি মাহিরা।

স্কোয়াড্রন লিডার নাজমুল বলেন, তাকে উদ্ধারের পর তার চাচা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে খবর দেওয়া হয়। পরে আসে তার অভিভাবক। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট তাকে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, রোববার সকালে পরীক্ষার কথা বলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় থেকে বের হয়ে আর বাসায় না ফিরলে পরিবারের লোকজন তার খোঁজে বের হন। পরবর্তীতে তার খোঁজে রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার।

পরে আইনশৃঙ্খলাবাহিনী খোঁজে নামে এবং সাভার থেকে মাহিরাকে উদ্ধার করে। তবে কিভাবে সাভার পৌঁছালো মাহিরা এখনও সে ব‍্যাপারে নিশ্চিত হওয়া যায়নি বলেও জানায় র‍্যাব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর