1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

পঞ্চগড়ে উন্নয়ন বিষয়ক দিনব্যাপী ‘ফিউচার ইন একশান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কামাল উদ্দিন পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৩৮ বার পঠিত

পঞ্চগড়ে উন্নয়ন বিষয়ক দিনব্যাপী ‘ফিউচার ইন একশান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

কামাল উদ্দিন
পঞ্চগড় প্রতিনিধি

তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পঞ্চগড়ে দিনব্যাপী ‘ফিউচার ইন একশান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার(২৩ আগষ্ট) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করে ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(DYDF) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সেমিনারে ধ্রুবতারা ডেভলপমেন্ট ফাউন্ডেশনের পঞ্চগড় জেলা সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রিয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জাতীয় গণতান্ত্রীক পার্টি(জাগপা)র সহসভাপতি ও দলটির মূখপাত্র রাশেদ প্রধান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা সিনিয়র সহ সভাপতি ক্বারি মোঃ আবদুল্লাহ, খেলাফত মজলিসের জেলা সভাপতি মীর মুরশিদ তুহিন, গণ অধিকার পরিষদের জেলা সভাপতি মাহফুজুর রহমান, গণ সংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক সাজেদুর রহমান সাজু সহ জেলার অন্যান্য রাজনৈতিক ব্যাক্তিত্ববৃন্দ।

সকালে কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে স্বাগত বক্তব্যের পর জেলার উন্নয়ন ও সম্ভাবনার নানা বিষয় নিয়ে বক্তব্য রাখেন বক্তারা। এরপরে রাজনৈতিক নেতৃবৃন্দদের সাথে সাধারন ছাত্রছাত্রীদের প্রশ্নত্তোর পর্ব এবং বিকেলে কুইজ, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ ৩ শতাধিক অংশগ্রহণকারী এসময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর