1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

পঞ্চগড়ে একটি পরিবারের দখলবাজী, জুলুম, অন্যায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে ৩টি গ্রামের মানুষ

কামাল উদ্দিন পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার পঠিত

পঞ্চগড়ে একটি পরিবারের দখলবাজী, জুলুম, অন্যায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে ৩টি গ্রামের মানুষ

কামাল উদ্দিন
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে একটি পরিবারের দখলবাজী, জুলুম, অন্যায়ের প্রতিবাদে মানববন্ধন করেছে ৩টি গ্রামের মানুষ।

আজ রোববার(১৪ সেপ্টেম্বর) বিকেলে জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের ৩টি গ্রামের ভুক্তভোগী এলাকাবাসীর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, খেরবাড়ি ও দর্জিপাড়া গ্রামের বাসিন্দা একই পরিবারের সদস্য বাদশা, গফুর, খয়বর, হাসিনা, আখিতারা ও তাদের গ্যাং কর্তৃক দীর্ঘদিন ধরে দখলবাজী, জুলুম, অত্যাচারের শিকার হয়ে আসছেন মুন্সিপাড়া দর্জিপাড়া, খেরবাড়ি ও গোমস্তাপাড়া গ্রামের অধিবাসীরা। ইতোপূর্বে এ বিষয়ে থানা সহ বিভিন্ন জায়গায় অভিযোগ জানিয়েও মেলেনি কোন প্রতিকার। উল্টো তাদের মামলা হামলার মাধ্যমে হয়রানি করে আসছে প্রভাবশালী নিপিড়ক পরিবারটি। অদৃশ্য শক্তির বলে সম্প্রতি আরো বেড়েছে তাদের জুলুমের মাত্রা। অন্যায় ভাবে জমি দখল, ফসল নষ্ট করা সহ হামলা মামলায় অতিষ্ট করে তুলেছে আশপাশের ৩-৪টি গ্রামের মানুষকে। এমতাবস্থায় বাধ্য হয়ে তারা উপজেলা নির্বাহি অফিসারের কাছে এসেছেন লিখিত অভিযোগ নিয়ে। এসময় তারা তাদের অভিযোগের প্রেক্ষিতে সঠিক তদন্ত শেষে দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবী জানান।

মানবন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের বরাবর অভিযোগপত্র জমা দেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর