1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ২১ জনকে বিএসএফ এর পুশইন।

কামাল উদ্দিন পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ২১ জনকে বিএসএফ এর পুশইন।

কামাল উদ্দিন
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের সীমান্ত পয়েন্ট দিয়ে আবারও নারী, শিশুসহ ২১ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের ঘটনা ঘটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ সকালে তাদেরকে হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকা থেকে আটক করে দুপুরে পঞ্চগড় সদর থানায় সোপর্দ করেছে বিজিবি।

বিজিবি জানিয়েছে, আটক ২১ জনই বাংলাদেশি নাগরিক। এদের মধ্যে দুইজন পুরুষ, ৬ জন নারী ও ১৩ জন শিশু রয়েছে।

বিজিবি সূত্র আরো জানিয়েছে, সকালে সদর উপজেলার
জয়ধরভাঙা বর্ডার আউট পোস্টের (বিওপি) আওতাধীন হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায় সীমান্ত পিলার ৭৫৭ এর ১০ নম্বর  সাব পিলার হতে আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দলগতভাবে ঘুরাঘুরির সময় সেখান থেকে তাদের আটক করে বিজিবি নীলফামারীর ৫৬ টহলদল। বিজিবির পক্ষ থেকে আরো জানানো হয়েছে, ইতোমধ্যে ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফের কাছে অবৈধভাবে পুশইনের বিষয়ে জানতে চাইলে বরাবরের মতোই পুশইনের অভিযোগ অস্বীকার করেছে বিএসএফ।

আটককৃতরা প্রথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, দীর্ঘদিন যাবত ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করে কাজ করছিলো তারা। গত ২১ মে তাদেরকে গুজরাট এলাকা হতে আটক করে ভারতীয় পুলিশ। পরে বিমানযোগে কলকাতা নিয়ে আসে এবং পরবর্তীতে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্প গেট দিয়ে বাংলাদেশে পুশইন করে।

আটককৃতদের পঞ্চগড় সদর থানায় সোপর্দ করা হলে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এস এম সোহরাওয়ার্দী জানিয়েছেন এব্যাপারে পরবর্তি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এর আগে, গত ১৭ মে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ও কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত এলাকা থেকে ১১ জনকে আটক করে বিজিবি। তাদেরকেও পুশইন করে বিএসএফ।

কামাল উদ্দিন
পঞ্চগড়
২২/০৫/২০২৫

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর