1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পঠিত

পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায়
নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ হরিপুর ইউনিয়নের কাশিমবাজারে “পথশিশু ফাউন্ডেশন”র উদ্যাগে একটি অসহায় পরিবারের মাঝে নতুন ঘর বিতরণ করা হয়েছে। এছাড়া অপর একটি পরিবারকে নতুন টিন উপহার দিয়ে পুরনো ঘর মেরামত করে দেয়া হয়েছে।

আজ সোমবার (২৩ মার্চ, ২০২৬) সকালে সুন্দরগঞ্জ হরিপুর ইউনিয়নের স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত মেম্বার মো: ওমর ফারুকের উপস্থিতিতে অসহায় পরিবারের নতুন ঘরটির শুভ উদ্বোধন করা হয়।

এসময় পথশিশু ফাউন্ডেশন এর চেয়ারম্যান ফরিদ আহমেদ নয়ন, কৃষি গবেষক ড. মোহাম্মদ সহিদুল হক বীর, মোহাম্মদ মতিয়ার রহমান, কাশিমবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আমজাদ হোসেনসহ স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

ঈদের সময় নতুন ঘর উপহার পেয়ে সাদিকুল আবেগে আপ্লুত হয়ে এ প্রতিবেদককে বলেন, এখন আমার পরিবার নতুন রুপে একটি ঠিকানা খুঁজে পেল। একমাত্র ঘরের কারনে আমাকে শশুর বাড়িতে থাকতে হয়েছে। আজ থেকে আমি আমার পরিবার নিয়ে নিজ ঘরে থাকতে পারবো। এজন্য তিনি পথ শিশু ফাউন্ডেশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অপরদিকে একবান নতুন টিন পেয়ে অসহায় ছুরতুন নেছা এ প্রতিবেদককে বলেন, এখন আর বৃষ্টির পানি মাথায় পড়বে না। যারা আমাকে বিপদের সময় সহায়তা করেছে তাদের জন্য অফুরন্ত দোয়া ও সর্বদা শুভ কামনা রইল।

পথশিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক মো: ফরিদ আহমেদ নয়ন তার বক্তৃতায় বলেন, পবিত্র ঈদুল ফিতরের সময় অসহায় মানুষের পাশে থাকাটাও এক বড় ধরনের আনন্দের ব্যাপার। আগামীতে পথশিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে গাইবান্ধা জেলার হরিপুর ইউনিয়নের প্রতিটি গ্রামে একটি করে নতুন ঘর দেয়ার জন্য অঙ্গীকার কিংবা আশাবাদ ব্যক্ত করেন তিনি।
###

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর