
মোঃ শাহজালাল দেওয়ান: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ সর্বস্তরের মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রায়পুর-লক্ষ্মীপুরের ১নং উত্তর চর আবাবিল ইউনিয়ন পরিষদের আগামীর চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান ফকির। এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদুল আযহার প্রকৃত তাৎপর্য তুলে ধরে ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার শিক্ষাকে সমাজে প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি বলেন, পবিত্র কোরবানি মানুষকে আত্মত্যাগ, সহমর্মিতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদুল আযহার মূল শিক্ষা। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে রায়পুর উপজেলার ১নং উত্তর চর আবাবিল ইউনিয়নের সাধারণ মানুষ নাগরিক সুবিধা, সামাজিক উন্নয়ন ও অবকাঠামোগত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি একটি স্মার্ট, আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন। একই সঙ্গে তিনি লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার পক্ষ থেকেও ইউনিয়নবাসী, ওয়ার্ডবাসীসহ দেশের সর্বস্তরের মুসলিম জনগোষ্ঠীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মিজানুর রহমান ফকির বলেছেন, হযরত ইসমাইল (আ.)-এর আত্মত্যাগ ও আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য মুসলিম উম্মাহর জন্য এক অনন্য দৃষ্টান্ত। কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, ইমান ও আল্লাহভীতি—এই শিক্ষাই সমাজে শান্তি ও নৈতিকতা প্রতিষ্ঠার পথ দেখায়।তিনি আরও বলেন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্মার্ট ইউনিয়ন পরিষদ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে এবং এ লক্ষ্যে জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি। বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আলহাজ্ব মিজানুর রহমান ফকির দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা বিএনপির অন্যতম আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম ও নানা নির্যাতন সহ্য করে তিনি রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন বলেও উল্লেখ করা হয় শুভেচ্ছা বার্তায়। তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও কল্যাণের বার্তা।