1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন জামির হোসেন

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৭১ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. জামির হোসেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি ঈদুল আযহার মূল শিক্ষা হিসেবে ত্যাগ, আত্মশুদ্ধি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “পবিত্র কোরবানি শুধু পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের অন্তরের অহংকার, লোভ ও স্বার্থপরতাকে বিসর্জন দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা।তিনি আরও বলেন, হযরত ইবরাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর আত্মত্যাগ এবং মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য মুসলিম উম্মাহর জন্য চিরন্তন আদর্শ। কোরবানির প্রকৃত তাৎপর্য উপলব্ধির মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি, নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।দেশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোই হোক ঈদুল আযহার প্রকৃত শিক্ষা। এছাড়া কোরবানির পর পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন আলহাজ্ব মো. জামির হোসেন। তিনি বলেন, কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত স্থানে ফেলতে হবে এবং দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে কোনো ধরনের দুর্গন্ধ বা পরিবেশ দূষণ সৃষ্টি না হয়। তিনি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির বাসিন্দাসহ নগরবাসীকে এ বিষয়ে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এদিকে, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর পক্ষ থেকেও দেশের সর্বস্তরের মুসলিম জনগোষ্ঠীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানানো হয়েছে।শুভেচ্ছা বার্তায় বলা হয়, সকল ভেদাভেদ ভুলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই উন্নত ও মানবিক রাষ্ট্র গঠন সম্ভব বলেও উল্লেখ করা হয়। দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বার্তায় আরও বলা হয়, “পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি, ভালোবাসা ও কল্যাণের বার্তা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর