1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানালেন ঢাকা ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানালেন ঢাকা ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলফাজ

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ ঢাকা মহানগর উত্তর উত্তরা ৫১ নং ওয়ার্ডের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ নং ওয়ার্ড সভাপতি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদপ্রার্থী আলফাজ উদ্দিন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং মানবিকতার অনন্য বার্তা। দীর্ঘ এক মাস রমজানের ত্যাগ ও সিয়াম সাধনার পরে এই উৎসব মানুষের মধ্যে মিলন এবং ঐক্যের অনন্য সুযোগ সৃষ্টি করে। তিনি আরও জানান, আগামীতে অনুষ্ঠিতব্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী হিসেবে সকলের দোয়া ও আশীর্বাদের প্রার্থনা করছেন। এলাকার উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও কল্যাণমূলক কাজ বাস্তবায়নের লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব হাজী মোস্তফা জামান এবং ঢাকা ১৮ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষ থেকে আলফাজ উদ্দিন দেশের জনগণ ও উত্তরা ৫১ নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন। আলফাজ উদ্দিন বার্তায় আরও বলেন, “আমরা চাই একটি পরিচ্ছন্ন, সন্ত্রাস ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তুলতে। এছাড়া ডিজিটাল স্মার্ট ওয়ার্ডের মাধ্যমে আধুনিক ও স্বচ্ছ প্রশাসনের উদাহরণ স্থাপন করা হবে। এজন্য সকলের সহযোগিতা ও দোয়া প্রয়োজন। শেষে তিনি দেশবাসীসহ ৫১ নং ওয়ার্ডের সকল নাগরিককে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে ঈদের আনন্দ, ভ্রাতৃত্ববোধ এবং সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর