1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

প্রবাসী ট্রাইবুনাল গঠনের আহবান এডভোকেট মনজিল মোরশেদের

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ বার পঠিত

প্রবাসী ট্রাইবুনাল গঠনের আহবান এডভোকেট মনজিল মোরশেদের

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

দ্রুত সময়ের মধ্যে প্রবাসীদের যেকোন সমস্যা সমাধানে প্রবাসী ট্রাইবুনাল গঠনের আহবান জানিয়েছেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) কেন্দ্রীয় প্রেসিডেন্ড এডভোকেট মনজিল মোরসেদ। তিনি বলেন, হাজার হাজার প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন এবং দেশের জন্য রেমিডেন্স পাঠান বা বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখছেন। কিন্তু ওই প্রবাসীদের দেশ ভ্রমন কালে বিমানবন্দরসহ সহ বিভিন্ন জায়গায় নানা ধরনের হয়রানির স্বীকার হন। কিন্তু যথাযথ ও কার্যকরি প্রতিকার থেকে তারা বঞ্চিত হচ্ছেন।খবর আইবিএননিউজ।

এইচআরপিবির সুইডেন শাখার উদোগ্যে আয়োজিত সেমিনার ও মত বিনিময় সভায় অংশগ্রহন করে প্রবাসী ট্রাইবুনাল গঠনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
গত বুধবার ,১০ সেপ্টেম্বর,সন্ধ্যা ৬ টায় সুইডেনের স্টকহোমে কিস্তা ট্রাফ কনফারেন্স হলে বাংলাদেশী প্রবাসীদের এক সেমিনার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ এইচআরপিবির প্রেসিডেন্ট এডভোকেট মনজিল মোরসেদ। সভায় সভাপতিত্ব করেন এইচআরপিবি সুইডেন শাখার সভাপতি গোলাম রাব্বানী। সভা পরিচালনা করেন ফখরুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মহিবুল খান।
এডভোকেট মনজিল মোরশেদ বলেন, এমনকি দেশে তাদের জমি, সম্পদ, অনেক সময় কিছু কুচক্র মহল জোর করে বা প্রতারনা মূলকভাবে দখল করে নেয় তা উদ্ধার করতে দীর্ঘ আইনি জটিলতায় প্রবাসীদের পরতে হয়। যেহেতু তারা স্বল্পকালীন সময় বাংলাদেশে আসেন সে কারনে আইনি প্রক্রিয়ায় দীর্ঘায়িত হওয়ার কারনে প্রবাসীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ কারনে তাদের মাঝে হতাশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, এ ধরনের সমস্যা থেকে উত্তোলনের জন্য অতিশীঘ্র প্রবাসীদের যেকোন সমস্যা সমাধানে প্রবাসী ট্রাইবুনাল গঠনের আহবান জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর