1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার আকন্দ গুরুতর অসুস্থ, দোয়া প্রার্থনা

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬৮ বার পঠিত

প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার আকন্দ গুরুতর অসুস্থ, দোয়া প্রার্থনা

মোঃ সোহাগ মিয়া উত্তরা

​ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাম্প্রতিক এক অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। সংকটময় এই মুহূর্তে দেশবাসীর কাছে আশু সুস্থতার জন্য দোয়ার দরখাস্ত করেছেন।

​অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির রাজনীতিতে একজন অত্যন্ত সুপরিচিত ও অভিজ্ঞ অভিভাবক। অবিভক্ত ফুলপুর-তারাকান্দা থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পরবর্তী সময়ে দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়কের ভূমিকাও নিষ্ঠার সাথে পালন করেন। বর্তমানে উত্তর জেলা বিএনপির ১ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

​রাজনীতির পাশাপাশি সংগঠন ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। বর্তমানে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং ময়মনসিংহ উত্তর জেলা কৃষক দলের আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। এর আগে ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

​এই বর্ষীয়ান বীর মুক্তিযোদ্ধা ও জননেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে তাঁর পরিবার এবং দলীয় নেতা-কর্মীরা সর্বস্তরের জনগণের কাছে বিনীত দোয়া ও প্রার্থনা চেয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর