1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ফুটবল জ্বরে বিশ্ব, রাত জাগলেও চাই শরীরের যত্ন

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭৩ বার পঠিত

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনায় মেতেছে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাংলাদেশেও প্রিয় দল ও তারকাদের খেলা দেখতে অনেকেই গভীর রাত কিংবা ভোর পর্যন্ত জেগে থাকছেন। তবে খেলার উত্তেজনার মাঝেও স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।বিশেষজ্ঞদের মতে, গুরুত্বপূর্ণ ম্যাচ দেখার পরিকল্পনা থাকলে আগেভাগে কিছুটা ঘুমিয়ে নেওয়া উপকারী। সন্ধ্যা বা রাতের শুরুতে ১ থেকে ২ ঘণ্টা বিশ্রাম নিলে রাত জাগার ধকল অনেকটাই কমে যায়।খেলার সময় ভারী খাবারের পরিবর্তে হালকা ও পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পপকর্ন, ভাজা ছোলা, বাদাম, স্যান্ডউইচ কিংবা র্যাপ দীর্ঘ সময় শক্তি জোগাতে সহায়তা করে। একই সঙ্গে সেদ্ধ ডিম, গ্রিলড চিকেন বা পনিরের মতো প্রোটিনসমৃদ্ধ খাবার শরীরের কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করে।মিষ্টিজাতীয় খাবারের বদলে তাজা ফল খাওয়ার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা। এতে শরীর প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান পায়, পাশাপাশি পানিশূন্যতার ঝুঁকিও কমে।রাত জাগার সময় পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি। লেবু পানি বা ডাবের পানি শরীরকে সতেজ রাখতে কার্যকর ভূমিকা রাখে। তবে অতিরিক্ত কফি, কোমল পানীয় বা এনার্জি ড্রিংক এড়িয়ে চলাই ভালো, কারণ এগুলো ঘুমের স্বাভাবিক চক্রে ব্যাঘাত ঘটাতে পারে।স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও বলছেন, ফাস্ট ফুড পুরোপুরি বাদ না দিলেও স্বাস্থ্যকর বিকল্প বেছে নেওয়া উচিত। কম তেলে তৈরি পিৎজা বা বেকড স্ন্যাকস তুলনামূলকভাবে নিরাপদ।বিশ্বকাপের আনন্দ উপভোগ করার পাশাপাশি নিজের শরীরের প্রতিও যত্নশীল হওয়া প্রয়োজন। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান এবং সুযোগমতো বিশ্রাম নিশ্চিত করা গেলে রাত জাগার ক্লান্তি কমবে এবং পরদিনও কর্মক্ষম থাকা সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর