
ফুলপুর উপজেলার ২০ মেধাবী ছাত্র ছাত্রীকে এককালীন শিক্ষাবৃত্তি (এসএসসি ১০ হাজার টাকা এইচ এসসি ২৫ হাজার টাকা) সহ সনদপত্র, ক্রেস্ট প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম-এসইডিপি।
আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) মেহেদী হাসান ফারুক ও শহিদুল ইসলাম, (সহকারী পরিদর্শক)ময়মনসিংহ ।
সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ম্যানেজিং কমিটির সভাপতি ও সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, একাডেমীক সুপার ভাইজার পরিতোষ সূত্রধর।
পুরস্কারপ্রাপ্ত দুই শিক্ষাপ্রতিষ্ঠান হল ফুলপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও ছনধরা হাজী ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়। এই দুই শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছেন ৫ লাখ টাকার উন্নয়ন সহায়তা বরাদ্দ।
অনুষ্ঠানে সামনে সারিতে দেখা যায়নি শিক্ষার্থীদের, রাজনীতি নেতা, সাংবাদিক কয়েকজন শিক্ষকে দেখা গেছে। বেশির ভাগ মেধাবী শিক্ষার্থীরা জানেন না তাদের এককালীন শিক্ষাবৃত্তি (এসএসসি ১০ হাজার টাকা এইচ এসসি ২৫ হাজার টাকা) সহ সনদপত্র, ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।