1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ফুলপুরের ২০ মেধাবী শিক্ষার্থী ও দুই শিক্ষা প্রতিষ্ঠান পেল শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ পুরস্কার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৫৯ বার পঠিত

ফুলপুরের ২০ মেধাবী শিক্ষার্থী ও
দুই শিক্ষা প্রতিষ্ঠান পেল শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

#ফুলপুর উপজেলার ২০ মেধাবী ছাত্র ছাত্রীকে এককালীন শিক্ষাবৃত্তি (এসএসসি ১০ হাজার টাকা এইচ এসসি ২৫ হাজার টাকা) সহ সনদপত্র, ক্রেস্ট প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম-এসইডিপি। ‎

আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিকাল ৩টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‎‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) মেহেদী হাসান ফারুক ও শহিদুল ইসলাম, (সহকারী পরিদর্শক)ময়মনসিংহ ।সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন,মেধাবী শিক্ষার্থী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ম্যানেজিং কমিটির সভাপতি ও সাংবাদিক নেতৃবৃন্দ।

পরে নির্বাচিত ২০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ফুল, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, একাডেমীক সুপার ভাইজার পরিতোষ সূত্রধর।
পুরস্কারপ্রাপ্ত দুই শিক্ষাপ্রতিষ্ঠান হল ফুলপুর সরকারি উচ্চ বিদ্যালয় ও ছনধরা হাজী ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়।এই দুই শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছেন ৫ লাখ টাকার উন্নয়ন উন্নয়ন সহায়তা বরাদ্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর