1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ফুলপুরে ঘন ঘন ইউএনও বদলি: উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা, স্থিতিশীলতা চায় এলাকাবাসী

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত

ফুলপুরে ঘন ঘন ইউএনও বদলি: উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা, স্থিতিশীলতা চায় এলাকাবাসী

 

মোঃ সোহাগ মিয়া
_ফুলপুর, ময়মনসিংহ প্রতিনিধি_

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের পদটি যেন স্থায়িত্ব পাচ্ছে না। মাত্র কয়েকদিন আগে যোগ দেওয়া নতুন ইউএনওরও শিগগিরই বদলির গুঞ্জনে প্রশাসনিক কার্যক্রমে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জেলায় উন্নীত করার যৌক্তিক দাবি থাকা এই গুরুত্বপূর্ণ উপজেলায় ইউএনওদের ঘন ঘন বদলির কারণে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ব্যাহত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

একের পর এক বদলি, নেই স্থায়িত্ব
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত দিনগুলোতে ফুলপুরে কোনো ইউএনওই তাঁদের পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি। যোগদানের অল্প কিছুদিনের মধ্যেই বদলির এক অদ্ভুত ধারা তৈরি হয়েছে।

সবশেষে অত্যন্ত প্রজ্ঞাবান ও দক্ষ কর্মকর্তা ইউএনও সীমা ম্যাডাম ফুলপুরকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তোলার প্রস্তুতি প্রায় শেষ করার পরই বদলি হয়ে যান। তাঁর স্থলাভিষিক্ত হয়ে দুপুরে যোগদান করেন ইউএনও মোহাম্মদ ইউসুফ।

স্থানীয়দের পর্যবেক্ষণে, ইউসুফ সাহেব দায়িত্ব নিয়ে নিজেকে সব ধরনের প্রভাবমুক্ত রেখে কাজ করতে চেয়েছেন। এ কারণে অল্প সময়ের মধ্যেই কয়েকজন স্থানীয় রাজনৈতিক কর্মী ও সংবাদকর্মীর সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। পুলিশি মেজাজে কঠোর অবস্থানের কারণে অধীনস্থদের কাছেও তিনি দ্রুত প্রিয় হয়ে উঠতে পারেননি।

এক মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের বলেছিলেন, “সততার সাথে কাজ করার চেষ্টা করছি, উপজেলা আপনাদের, আপনারা সহযোগিতা করুন।” স্থানীয় সুধীসমাজ ও বিভিন্ন মহলের সঙ্গে পরিচিত হয়ে উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনার পরিকল্পনা করছিলেন তিনি। এর মধ্যেই আবার বিদায়ের বার্তায় প্রশাসনে ছন্দপতন দেখা দিয়েছে।

নতুন ইউএনও নিয়েও অনিশ্চয়তা
জানা গেছে, ফুলপুরে নতুন করে যে ইউএনও পদায়ন হয়েছেন তিনি প্রশাসন ক্যাডারের জ্যেষ্ঠ পর্যায়ের কর্মকর্তা। তাঁর ব্যাচমেট অনেকেই এরই মধ্যে পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হয়েছেন। প্রশাসনের ঊর্ধ্বতন মহলে তাঁর প্রমোশনের ফাইলও ঘোরাঘুরি করছে। ফলে যেকোনো সময় পদোন্নতি পেয়ে তিনিও অন্যত্র চলে যেতে পারেন। এতে ফুলপুরবাসীর কপালে আবারও নতুন মুখের অপেক্ষা জুটতে পারে।

উন্নয়ন ভোগান্তিতে সাধারণ মানুষ
একজন ইউএনও নতুন উপজেলায় যোগ দিয়ে এলাকার ভৌগোলিক অবস্থান, সমস্যা ও উন্নয়ন প্রকল্প বুঝতে সময় নেন। কিন্তু ফুলপুরে সেই ধারাবাহিকতা বারবার ভেঙে যাওয়ায় কেউই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজের সুযোগ পাচ্ছেন না। এর সরাসরি প্রভাব পড়ছে জনসেবা ও উন্নয়ন প্রকল্পে। অনেক কাজ দীর্ঘসূত্রতায় আটকে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সুশীল সমাজের মতে, জনবহুল ও গুরুত্বপূর্ণ এই উপজেলায় প্রশাসনিক গতিশীলতা ধরে রাখতে ঘন ঘন বদলির সংস্কৃতির অবসান জরুরি।

ফুলপুরবাসীর দাবি
ফুলপুরবাসী আর অস্থায়ী প্রশাসন দেখতে চান না। সংশ্লিষ্ট মহলের কাছে তাদের বিনীত দাবি, উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন ও জনসেবা নিশ্চিত করতে একজন দক্ষ কর্মকর্তাকে দীর্ঘমেয়াদে এখানে কাজ করার সুযোগ দেওয়া হোক।

তাদের কথা, “প্রশাসনের এই ঘূর্ণায়মান দরজা বন্ধ হোক। ফুলপুর প্রশাসনে ফিরে আসুক কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ও গতিশীলতা।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর