1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ফুলপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪৯ বার পঠিত

“ফুলপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ও পুরস্কার বিতরণ”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫। সোমবার ১৮ আগস্ট সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয় শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামুর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ উজ্জল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শিহাব উদ্দিন খান, উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি অফিসার প্রিয়াংকা রানী পোদ্দার, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য এমদাদ হোসেন খান, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন ও উপজেলা বিএনপির সদস্য সাংবাদিক তোফাজ্জল হোসেন। এছাড়াও স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার মাছ উৎপাদন বৃদ্ধি ও চাষাবাদ উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। মৎস্য খাত দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে এবং কর্মসংস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শেষে সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর