1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, নেতৃত্বে পৌর প্রশাসক শফিকুল ইসলাম

মোঃ কামরুল ইসলাম খান  ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত

ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, নেতৃত্বে পৌর প্রশাসক শফিকুল ইসলাম

 

মোঃ কামরুল ইসলাম খান  ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি

 

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও নগরকে মশামুক্ত রাখতে ফুলপুর পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার সকালে পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলামের আয়োজনে ও নেতৃত্বে পৌরসভার বালিয়ার মোড় এলাকায় এ অভিযান শুরু হয়।

অভিযানে পৌরসভার কর্মী, পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেন। রাস্তা, ড্রেন, জলাবদ্ধ স্থান ও আবর্জনার স্তূপ পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংস করা হয়। একইসাথে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এসময় পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু স্প্রে করলেই হবে না, আমাদের প্রত্যেককে নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে। পৌরসভার পক্ষ থেকে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা পেলেই আমরা ফুলপুরকে ডেঙ্গুমুক্ত রাখতে পারব।”

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্ষা মৌসুমে এ ধরনের অভিযান নিয়মিত হলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমবে।

উল্লেখ্য, ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সারাদেশের ন্যায় ফুলপুরেও প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করেছে পৌর কর্তৃপক্ষ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর