1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ফুলপুরে নদী ভাঙনে ঝুঁকিতে স্কুল, জিও ব্যাগ স্থাপন শুরু”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

“ফুলপুরে নদী ভাঙনে ঝুঁকিতে স্কুল, জিও ব্যাগ স্থাপন শুরু”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের তালুকদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভয়াবহ নদী ভাঙনের হুমকির মুখে পড়েছে। বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপনের কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। তিনি বিদ্যালয়টি পরিদর্শন শেষে বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার পরিবেশ রক্ষায় কোনো প্রকার অবহেলা করা যাবে না। যতদিন পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান না হয়, ততদিন আমরা পাশে থাকব।”

এসময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার শহিদুজ্জামান, ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম তালুকদার ও হাবিবুর রহমান, পৌর বিএনপির আমিনুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব, সদস্য আজহারুল ইসলাম, যুবদল নেতা হাসানুজ্জামান মুক্তাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, বিদ্যালয়টি নদীতে বিলীন হওয়ার পথে থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। নদী ভাঙন প্রতিরোধে এই উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেছেন। পাশাপাশি তারা দ্রুত স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর