1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ফুলপুরে নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করলো উপজেলা বিএনপি ও মোতাহার হোসেন তালুকদার

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পঠিত

ফুলপুরে নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করলো উপজেলা বিএনপি ও মোতাহার হোসেন তালুকদার

মোঃ সোহাগ মিয়া
_
ফুলপুর, ময়মনসিংহ |

৩ আগস্ট ২০২৬_

ফুলপুর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ জানিয়েছে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

রোববার উপজেলা পরিষদ কার্যালয়ে এ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপজেলা বিএনপির পক্ষ থেকে নবাগত ইউএনওর হাতে ফুলের তোড়া তুলে দেন নেতারা এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা ময়মনসিংহ বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান *মোতাহার হোসেন তালুকদার*।

এছাড়াও উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক *অধ্যাপক ইকবাল হোসেন* ও *মোশাররফ হোসেন*।

নেতারা বলেন, ফুলপুরের জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের সাথে দলীয় নেতাকর্মীরা সবসময় সহযোগিতা করে যাবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে নতুন ইউএনওর বলিষ্ঠ ভূমিকা এলাকাবাসীর জন্য ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবাগত ইউএনও সাধনা ত্রিপুরা সকলের সহযোগিতা কামনা করে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ফুলপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যাবেন।

বরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর