1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ফুলপুরে ফেলে যাওয়া ছোট্ট ইয়াছিনকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে ছাত্রদল নেতা ওমর ফারুক সরকার

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪২ বার পঠিত

ফুলপুরে ফেলে যাওয়া ছোট্ট ইয়াছিনকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে ছাত্রদল নেতা ওমর ফারুক সরকার

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি

গত শুক্রবার রাতে ফুলপুর পৌর এলাকার আমুয়াকান্দা মোড় এলাকায় তাকে ফেলে চলে যায় খোদ তার পিতা সে রাতেই ইয়াছিনকে আশ্রয় দেয় ছাত্রদল নেতা ওমর ফারুক সরকার, পরের দিন ওমর ফারুক সরকার আমাকে ও সামাদ খান নাঈমকে নিয়ে ফুলপুর উপজেলা প্রশাসনের কাছে যাওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ আহমেদ, সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক সরকার কে বলেন আমরা তাকে তার পরিবারের লোকজন দের কাছে পৌঁছে দেব।

পরে ছোট্ট ইয়াছিন তার মুখে বলা ঠিকানার সূত্র ধরেই আন্তরিক প্রচেষ্টায় নিরাপদে পৌঁছে যায় নারায়ণগঞ্জের মাছঘাট এলাকায় অবস্থিত তার মায়ের কাছে।

মায়ের সামনে দাঁড়িয়েই ছোট্ট ইয়াছিন তার ছোট বোনকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে।

মোঃ ওমর ফারুক সরকার তার এক ফেইসবুক স্ট্যাটাসে জানান ইয়াছিনের মুখে বলা ঠিকানার সূত্র ধরে তাকে খুঁজে বের করে নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়।

ফেরার পথে ইয়াছিন তাকে জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে বলে, “মামা,আমি আপনার কাছে বেড়াতে যাবো,আমাকে ভুলে যাবেন না।“আমি তাকে বুকে টেনে বলেছি,যখনই মন চাইবে, চলে আসিস বাবা।

ইয়াছিন যেন তার মায়ের স্নেহ,ভালোবাসা ও নিরাপত্তার মাঝে সুন্দরভাবে বেড়ে ওঠে,আর এমন বেদনাদায়ক ঘটনার পুনরাবৃত্তি যেন আর কখনো না হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর