
ফুলপুরে ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের বিজয় র্যালি অনুষ্ঠিত।
মোঃ সোহাগ মিয়া
ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আজ ৫ আগস্ট বিকাল ৪:০০টায় ফুলপুর বাসস্ট্যান্ড থেকে বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ডাঃ আজহারুল ইসলাম ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল করিম, সহ-সাধারণ সম্পাদক মুফতি আবু নাঈম, মাওলানা বেলায়েত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ শাহজাহান সরকার সহ পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
বিজয় র্যালিটি ফুলপুর ব্রিজ সড়ক প্রদক্ষিণ করে গোল চত্বর শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।