1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ফুলপুরে শনিবার বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪৭ বার পঠিত

ফুলপুরে শনিবার বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মোঃ কামরুল ইসলাম খান ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি

: বাংলাদেশ সরকারের ‘ন্যাশনাল গ্রিন মিশন’ প্রকল্পে সারাদেশে ২৫ কোটি বৃক্ষ রোপনের অংশ হিসেবে ময়মনসিংহের ফুলপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ ও পৌর প্রশাসনের উদ্যোগে ফুলপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্জ্ব সিদ্দিকুর রহমান, যুগ্ন আহবায়ক একেএম সিরাজুল হক, জামাতে ইসলামী ফুলপুর শাখার আমীর গোলাম কিবরিয়াসহ উপজেলা ও পৌর প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। পরে ফুলপুর-শেরপুর রোডের মোড়ে গাছের চারা রোপনের সময় ময়মনসিংহ- ২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ উপস্থিত হয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন। জানা যায়, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল- ক্ষমতায় এলে সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগামী পাঁচ বছরে এই বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রথম ধাপে দেশের ৪৯টি জেলার ১৪৯টি উপজেলায় দেড় কোটি চারা রোপণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর