
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক লুৎফুর নাহার মহোদয়। এই পরিদর্শনের উদ্দেশ্য ছিল ইউনিয়ন পরিষদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ এবং সেবার মান উন্নয়ন।পরিদর্শনকালে তার সাথে ছিলেন ফুলপুর সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম, পয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল ইসলাম, ইউপি সদস্য জাহিদ হাসান ইউপি সচিব ও উদ্যোক্তা একরামুল হাসান সবুজ এবং পরিষদের কর্মচারীবৃন্দ। উপ-পরিচালক লুৎফুর নাহার পয়ারী ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সেবাপ্রদান প্রক্রিয়া এবং প্রশাসনিক কার্যক্রম ঘুরে দেখেন। তিনি উপস্থিত সকলের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শন শেষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক লুৎফুর নাহার বলেন, “ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়ন পরিষদের কার্যক্রম অত্যন্ত মোটামুটি সন্তোষজনক। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং সরকারের উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে এই পরিষদ প্রশংসনীয় ভূমিকা রাখছে। আমি আশা করি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে এবং ইউনিয়ন পরিষদ আরও কার্যকরভাবে জনগণের সেবায় নিয়োজিত থাকবে।
ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম বলেন সীমা ময়মনসিংহ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মহোদয়ের এই পরিদর্শন আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। তার মূল্যবান পরামর্শ এবং দিকনির্দেশনা ইউনিয়ন পরিষদের কার্যক্রমে আরও গতি আনবে। আমরা স্থানীয় সরকারের সকল নির্দেশনা অনুসরণ করে উপজেলার সার্বিক উন্নয়নে কাজ করে যাব।
৬ নং পয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিদুল ইসলাম বলেন, “উপ-পরিচালক মহোদয়া এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ার এই পরিদর্শন আমাদের জন্য অত্যন্ত সম্মানের। তাদের উপস্থিতি আমাদের কাজের প্রতি আরও দায়বদ্ধ করে তুলবে। আমরা আমাদের ইউনিয়নের জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এই পরিদর্শন ফুলপুর উপজেলার স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী এবং গতিশীল করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।