1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ফুলপুরে স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের মাঝে অনুদানের চেক ও গাছের চারা বিতরন।

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২১ বার পঠিত

ফুলপুরে স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের মাঝে অনুদানের চেক ও গাছের চারা বিতরন।

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি

২০২৫-২০২৬ অর্থ বছরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ করা হয়েছে ফুলপুরে। উপজেলার ১০টি সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থাকে চল্লিশ হাজার ও বিশ হাজার টাকার চেক এবং ১৭৩০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা দেওয়া হয়।

আজ উপজেলা প্রশাসনের আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ ইউসুফ বলেন, “অনুদানের এই টাকা যেন সঠিকভাবে সদ্ব্যবহার হয়। কোনো প্রকার তছরুপ হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জামায়াতের আমির, সাপ্তাহিক ফুলপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ হুমায়ূন কবীর মুকুল, সিনিয়র সাংবাদিক মোঃ নুরুল আমিন, সাংবাদিক মিজান আকন্দ। এসময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রধানগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান।

স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর প্রতিনিধিরা অনুদান পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সামাজিক উন্নয়নমূলক কাজে এই অর্থ ব্যয়ের প্রতিশ্রুতি দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর