1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ফুলপুর ইউএনও সাদিয়া ইসলাম বিদেশে প্রশিক্ষণে, ভারপ্রাপ্ত দায়িত্বে এসিল্যান্ড তাসনীম জাহান

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৮৫ বার পঠিত

ফুলপুর ইউএনও সাদিয়া ইসলাম বিদেশে প্রশিক্ষণে, ভারপ্রাপ্ত দায়িত্বে এসিল্যান্ড তাসনীম জাহান

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সরকারি কর্মসূচির অংশ হিসেবে প্রশিক্ষণে অংশ নিতে দেশের বাইরে গেছেন। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) তিনি বিদেশ যাত্রা করেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, ইউএনও সাদিয়া ইসলাম নভেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরে পুনরায় কর্মস্থলে যোগ দেবেন।

ইউএনও’র অনুপস্থিতিকালে ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহানকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন।

ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাসনীম জাহান বলেন, “আমি অত্যন্ত আনন্দের সাথে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসারের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছি। ইউএনও সাদিয়া ইসলাম প্রশিক্ষণে থাকাকালীন সময়ে উপজেলার প্রশাসনিক কার্যক্রম যেন স্বাভাবিক থাকে, তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। ফুলপুরবাসীর যেকোনো প্রয়োজনে আমি সর্বদা প্রস্তুত আছি।”

তিনি আরও বলেন, “উপজেলার সকল সরকারি দপ্তরের কার্যক্রম স্বাভাবিক ও গতিশীল রাখতে আমরা সতর্ক রয়েছি। ভূমি সংক্রান্ত কাজসহ অন্যান্য জনসেবা যাতে বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করা হবে। আমি ফুলপুরের প্রশাসক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।”

উল্লেখ্য, ইউএনও সাদিয়া ইসলাম সরকারের একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে বিদেশে গেছেন। তাঁর অনুপস্থিতিতে প্রশাসনের কার্যক্রম সচল রাখতে সহকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান অতিরিক্ত দায়িত্বে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর