1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ফুলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হবেন  শাহজাহান সিরাজ*

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি উত্তরা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পঠিত

*ফুলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হবেন  শাহজাহান সিরাজ*

 

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি

 

*ফুলপুর, ময়মনসিংহ* — আসন্ন ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির নেতা জনাব শাহজাহান সিরাজ।

 

তিনি ফুলপুর উপজেলা ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক। পাশাপাশি বর্তমানে তিনি ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক, ময়মনসিংহ উত্তর জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি এবং কেন্দ্রীয় শহীদ জিয়া স্মৃতি সংসদের সম্মানিত সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

ঘোষণা দিয়ে শাহজাহান সিরাজ বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের দুঃসময়ে নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এবং সব আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখার অভিজ্ঞতাকে পুঁজি করেই তিনি ফুলপুরের মানুষের সেবা করতে চান।

 

তিনি জানান, নির্বাচিত হলে ফুলপুরকে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে তার প্রধান লক্ষ্য। “ফুলপুরের জনসাধারণকে সঙ্গে নিয়ে এই মাদক ব্যাধি সমাজ থেকে নির্মূল করার প্রত্যয় নিয়ে কাজ করব” — বলেন তিনি।

 

এছাড়া ফুলপুর উপজেলার সকল পর্যায়ের জনসাধারণ ও নেতৃবৃন্দকে জাতীয়তাবাদী আদর্শের একজন সৈনিক হিসেবে আন্তরিক অভিনন্দন জানান তিনি। একইসঙ্গে সবাইকে সুস্থ থাকার, সজাগ থাকার এবং কোনো ষড়যন্ত্র যেন সফল না হয় সেদিকে দৃষ্টি রাখার আহ্বান জানান শাহজাহান সিরাজ।

 

তার এই প্রার্থীতা ঘোষণার পর ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর