1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে সবচেয়ে জনপ্রিয় মুখ তরুণ সমাজসেবক সুজাউদ্দৌলা সুজা, এলাকাজুড়ে জোর আলোচনা

_মোঃ সোহাগ মিয়া ফুলপুর (ময়মনসিংহ)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পঠিত

ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে সবচেয়ে জনপ্রিয় মুখ তরুণ সমাজসেবক সুজাউদ্দৌলা সুজা, এলাকাজুড়ে জোর আলোচনা

_মোঃ সোহাগ মিয়া ফুলপুর (ময়মনসিংহ)

আসন্ন ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার, সর্বত্র এখন একটাই আলোচনা – কে হচ্ছেন আগামী উপজেলা চেয়ারম্যান? জনমত জরিপ ও সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান পদে সবচেয়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে সবার মুখে একটাই নাম – ফুলপুরের কৃতি সন্তান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক, তরুণ সমাজসেবক জনাব সুজাউদ্দৌলা সুজা।

কেন জনপ্রিয়তার শীর্ষে সুজা?

সুজাউদ্দৌলা সুজা শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি ফুলপুরের মাটি ও মানুষের আপনজন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তৃণমূল নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থেকেছেন।

বিশেষ করে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যখন বিএনপি নেতাকর্মীরা মামলা-হামলায় বিপর্যস্ত, তখনও তিনি রাজপথ ছাড়েননি। দলের জন্য তার এই ত্যাগ ফুলপুরবাসী এখনো মনে রেখেছে।

রাজনীতির বাইরেও একজন সমাজসেবক হিসেবে তার রয়েছে ব্যাপক পরিচিতি। এলাকার অসহায়, দরিদ্র মানুষের চিকিৎসা, শিক্ষার্থীদের পড়াশোনা, মসজিদ-মাদ্রাসার উন্নয়নসহ যেকোনো সামাজিক কাজে তিনি সবসময় সামনের সারিতে থাকেন। তার দানশীলতা ও বিনয়ী আচরণ তাকে তরুণ প্রজন্মের কাছে আইকনে পরিণত করেছে।

চেয়ারম্যান হিসেবে সুজা ভাইকেই চাই”

ফুলপুর সদর, ভাইটকান্দি, সিংহেশ্বর, বওলা, পয়ারী, রামভদ্রপুর সহ ১০টি ইউনিয়নের সাধারণ ভোটারদের সাথে কথা বললে একই সুর শোনা যায়।

ভাইটকান্দি ইউনিয়নের একজন প্রবীণ ভোটার বলেন, “আমরা একজন শিক্ষিত, সৎ ও তরুণ চেয়ারম্যান চাই যে আমাদের কথা বুঝবে। সুজাউদ্দৌলা সুজা সেই মানুষ। সে ফুলপুরের সন্তান, আমাদের দুঃখ বোঝে।

একজন তরুণ ভোটার বলেন, “আগের চেয়ারম্যানদের আমরা দেখেছি। এবার আমরা পরিবর্তন চাই। সুজা ভাই তরুণদের পালস বোঝেন। তিনি চেয়ারম্যান হলে ফুলপুরে কর্মসংস্থান বাড়বে, মাদকমুক্ত হবে।

একজন মহিলা ভোটার বলেন, “সুজা ভাইয়ের মতো ভদ্র ও ভালো মানুষ ফুলপুরে আর নেই। আমরা চেয়ারম্যান হিসেবে তাকেই দেখতে চাই।”

দলীয় মনোনয়ন পেলে বিপুল ভোটে জয়ের সম্ভাবনা

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপি যদি ত্যাগী ও জনপ্রিয় নেতা সুজাউদ্দৌলা সুজাকে ফুলপুর উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়, তাহলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। তার ব্যক্তি ইমেজ, পারিবারিক ঐতিহ্য এবং তৃণমূলের সাথে তার যে নিবিড় সম্পর্ক, তা অন্য কোনো প্রার্থীর নেই।

বর্তমানে ফুলপুর উপজেলার সর্বস্তরের জনগণের একটাই দাবি – আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তরুণ সমাজসেবক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ সুজাউদ্দৌলা সুজা ভাইকে দেখতে চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর