1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ফুলপুর ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৬ বার পঠিত

ফুলপুর ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও ফুলপুর পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইউসুফ।

 

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদুল ইসলাম জুয়েলসহ উপজেলা ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অভিযানের অংশ হিসেবে পৌরসভার গোলচত্বর এলাকাসহ আশপাশের নোংরা ও আবর্জনাপূর্ণ স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি যেসব স্থানে এডিস মশার প্রজননের সম্ভাবনা রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে পরিষ্কার এবং ধ্বংস করা হয়।

এসময় বলেন শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সেগুলোর আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।
এ সময় ইউএনও মোহাম্মদ ইউসুফ হাতে গ্লাভস পরে নিজেই ময়লা-আবর্জনা পরিষ্কার করে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণে উদ্বুদ্ধ করেন।

 

এরপর এ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে তিনি বলেন, “ডেঙ্গু একটি ভয়ংকর রোগ। এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয় এবং এতে প্রতিবছর অনেক মানুষ প্রাণ হারান। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। নিয়ে উদ্যোগে যেখানে আমরা বসবাস করি, তার আশপাশে কোনো ধরনের আবর্জনা, ঝোপঝাড় বা পানি জমে থাকার সুযোগ রাখা যাবে না। পরিচ্ছন্ন পরিবেশই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।”

উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের পক্ষ থেকে যৌথভাবে জানানো হয়েছে যে, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর