1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ফুলপুর পৌরসভার উদ্যোগে ঋষি সম্প্রদায়ের ২০ মুচিকে নগদ সহায়তা ও খাদ্যশস্য বিতরণ।

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

ফুলপুর পৌরসভার উদ্যোগে ঋষি সম্প্রদায়ের ২০ মুচিকে নগদ সহায়তা ও খাদ্যশস্য বিতরণ।

মোঃ সোহাগ মিয়া নিজস্ব প্রতিনিধি

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আজ সোমবার ফুলপুর পৌরসভার উদ্যোগে ঋষি সম্প্রদায়ের পেশাজীবী ২০ জন মুচিকে নগদ ২ হাজার টাকা এবং নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্য সহায়তা প্রদান করা হয়েছে।

পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ ইউসুফ।

অনুষ্ঠানে তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় যুক্ত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ঋষি সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে। তিনি উপকারভোগীদের কাজের পাশাপাশি সন্তানদের শিক্ষার দিকেও নজর দেয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জনাব মোঃ শফিকুল ইসলাম বলেন, পৌরসভা সবসময় অসহায় ও প্রান্তিক মানুষের পাশে আছে। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা কার্যক্রম আরও সম্প্রসারিত করা হবে।

সহায়তা পেয়ে উপকারভোগীরা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তাদের মতে, নগদ অর্থ ও খাদ্যশস্য তাদের সংসারের খরচ মেটাতে বড় সহায়ক হবে।

অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর