1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বগুড়ায় পুলিশের পোশাক পরে ঘোরাঘুরি, ফ্লাইওভারের নিচে ‘ভুয়া পুলিশ’ আটক

হারাবত রহমান জেলা প্রতিনিধি বগুড়া
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৬৭ বার পঠিত

বগুড়ায় পুলিশের পোশাক পরে ঘোরাঘুরি, ফ্লাইওভারের নিচে ‘ভুয়া পুলিশ’ আটক

আরাফাত রহমান
জেলা প্রতিনিধি বগুড়া

বগুড়া শহরের ব্যস্ত চারমাথা এলাকায় পুলিশের পোশাক পরে ঘোরাঘুরি করার সময় এক যুবককে আটক করেছে পুলিশ, আটক যুবকের নাম রিপন মিয়া (৩০), তিনি বগুড়া শহরের উত্তর গদারপাড়া এলাকার বাসিন্দা, পিতা আব্দুল মোমিন।

শুক্রবার (৪ জুলাই) বিকেল ৪টার পর চারমাথা ফ্লাইওভার ব্রিজের নিচে ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের নিচে একজন ব্যক্তি পুলিশের পোশাক পরে শুয়ে থাকতে দেখে প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও পরে তার কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে বগুড়া সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে উপশহর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়,উপশহর ফাঁড়ির এসআই সোহাগ বলেন, চারমাথা এলাকায় ভুয়া পুলিশের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি পুলিশের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তাকে থানায় নেওয়া হয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানান, ভুয়া পুলিশ পরিচয়ে কেউ যাতে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করতে না পারে, সে বিষয়ে তারা সচেতন এবং ভবিষ্যতেও এ ধরনের ঘটনার বিরুদ্ধে তারা সতর্ক থাকবেন।

পুলিশ জানিয়েছে, রিপনের বিষয়ে যাচাই-বাছাই চলছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর