1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

বগুড়া গাবতলীতে সরকারী বস্তা ব্যবহার করায় ১’শ ৫৬ বস্তা চাল জব্দ

মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টারঃ বগুড়ার
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৯০ বার পঠিত

বগুড়া গাবতলীতে সরকারী বস্তা ব্যবহার
করায় ১’শ ৫৬ বস্তা চাল জব্দ

মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টারঃ বগুড়ার

গাবতলীতে খাদ্য বান্ধব কর্মসূচীর সরকারী বস্তা ব্যবহার করে ১’শ ৫৬ বস্তা চালসহ একটি বস্তা শেলাই মেশিন বিশেষ আইনে উপজেলা প্রশাসন জব্দ করে থানায় নিয়েছে। গতকাল সোমবার পৌরসভাধীন সোন্দাবাড়ী রেল ঘুমটি সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে জব্দ করা হয়। জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান ও থানা পুলিশসহ পৌরসভাধীন সোন্দাবাড়ী গ্রামের হাবিবুর রহমান আকন্দের বাসার নিচে গ্যারেজ থেকে রামেশ্বরপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে রবিউল ইসলাম ওই বাসা ভাড়া নিয়ে গত কয়েকদিন আগে ১’শ ৫৬ বস্তা চাল রাখে। সোমবার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে চালের মালিক না থাকায় বাসার মালিকের উপস্থিততে বস্তাসহ চাল জব্দ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম রব্বানী, মডেল থানার ওসি সেরাজুল হক, গাবতলী সদর খাদ্য গুদামের ওসিএলএসডি আব্দুল আলিমসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, চালের মালিক না থাকায় জব্দ করে থানায় নেয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর