
বগুড়া গাবতলী মহিষাবানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা
মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টার ঃ
বুধবার বিকাল ৩ টায় বগুড়ার গাবতলী মহিষাবানে ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে স্থানীয় হাইস্কুল মাঠে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গায়েবানা জানাজা’য় অংশ নেন গাবতলী উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নুরুল ইসলাম, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জহুরুল ইসলাম, জাতীয় পার্টির বগুড়া শাখার সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান সরকার স্বপন, বিএনপির নেতা আবুল কালাম আজাদ, বাহালুল ইসলাম বাদল, বদিউজ্জামান, আলতাফ হোসেন, মোশারফ হোসেন শাহিন, জহুর হক টপি, সুলতান আহমেদ হাফিজার, ইউনিয়ন যুবদলের আহবায়ক ডিপ্লোমা কৃষিবিদ হাসানুর রহমান হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, যুগ্ম আহবায়ক মতিউর রহমান, যুবদল নেতা আকরাম হোসেন সেতু, শিক্ষক লিটন মিয়া, দেলোয়ার হোসেন, এসকে সাদিক, ডাঃ আতাউর রহমান, আনোয়ার হোসেন, মোয়াজ্জেম হোসেন, আতাউর রহমান, হেলাল প্রাং, প্রমূখ।