1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বদলগাছীতে অনুষ্ঠিত হলো কৃষিভিত্তিক প্রোগ্রাম পার্টনার কংগ্রেস প্রকল্প সভা। 

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ৫৬ বার পঠিত

বদলগাছীতে অনুষ্ঠিত হলো কৃষিভিত্তিক প্রোগ্রাম পার্টনার কংগ্রেস প্রকল্প সভা।

মোঃ সারোয়ার হোসেন অপু
জেলা প্রতিনিধি,(নওগাঁ)

যারা জোগায় ক্ষুধার অন্ন,আমরা আছি তাদেরি জন্য।

নওগাঁর বদল গাছীতে অনুষ্ঠিত হয়েছে কৃষিভিত্তিক অনুষ্ঠান পার্টনার কংগ্রেস প্রকল্প সভা।

কৃষি প্রধান বাংলাদেশের  প্রায় অর্ধেক জনগণ কৃষক। কৃষকদের কৃষি ক্ষেত্রে বিভিন্ন আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ সার ব্যবহারে প্রশিক্ষণ, পরামর্শ দিয়ে এগিয়ে না নিতে পারলে এবং উৎপাদিত পণ্য সংরক্ষণ, বাজার জাত করন সম্পর্কে অবহিত করন করতে না পারলে কৃষি বিপ্লব সম্ভব নয়।

বাংলাদেশের কৃষকের ভাগ্যের মান উন্নয়নের লক্ষ্যে   কৃষক পর্যায়ে সহজে সেবা পৌঁছে দিতে  ২০২৩ সাল থেকে শুরু হয়েছে কৃষি বিষয়ক প্রকল্প পার্টনার কংগ্রেস। এই প্রকল্পের কার্যক্রম চলবে ২০২৮ সাল পর্যন্ত।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে দেশের ৬৫ টি জেলার ৪৯৫ উপজেলায় চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এই প্রথম বদলগাছী উপজেলায় ৩৯ টি পার্টনার ফিল্ড  স্কুলের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেছে।

এপর্যায়ে একজন ভালো মানের কৃষক বা প্রশিক্ষিত কৃষক অন্য কৃষককে ভালো পরামর্শ দিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারে সহায়তা করবেন।সম্মিলিত ভাবে কৃষকদের  এগিয়ে নিতে পারলেই কৃষি বিপ্লব সম্ভব।

২৭মে সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ আবুল কালাম আজাদ, উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ।

বদল গাছী উপজেলা কৃষি অধিদপ্তর কতৃক আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কৃষিবিদ সাবাব ফারহান, কৃষি কর্মকর্তা বদল গাছী,নওগাঁ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোছাঃ আতিয়া খাতুন সহকারী ভূমি কমিশনার বদল গাছী,নওগাঁ।

এছাড়া উক্ত কৃষক সম্মেলনে উপস্থিত ছিলেন, এলাকার কৃষক, বিশিষ্ট ব্যক্তি বর্গ ও সাংবাদিক বৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর