1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

বদলী প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহ শিক্ষা অফিসে তালাবদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

“বদলী প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহ শিক্ষা অফিসে তালাবদ্ধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ”

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (পুরুষ)-এর প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানের বদলীর আদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ আন্দোলনে শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এতে শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ সময় অবরুদ্ধ হয়ে বিপাকে পড়েন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—

১. প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানের বদলীর আদেশ প্রত্যাহার
২. শিক্ষার্থীদের হুমকিদাতা যুগ্ম সচিব বদরুল হাসান লিটনের বিরুদ্ধে ব্যবস্থা
৩. বদলী বাণিজ্য সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ
৪. সদ্য যোগদানকৃত প্রধান সহকারী দুর্নীতিবাজ আজহারুল ইসলামকে অন্যত্র সরানো
৫. শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা নিশ্চিত করা

অনার্স ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আবিদ আইমান ও আলিফ আহমেদ মনির অভিযোগ করে বলেন, “বদলী বাণিজ্য একটি ব্যাধিতে পরিণত হয়েছে। একজন সৎ কর্মচারীকে সরিয়ে দুর্নীতিবাজকে পদে বসানো মেনে নেওয়া যায় না। আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনে নামব।”

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অধ্যক্ষ এ.কে.এম. আলিফ উল্লাহ আহসান বলেন, “শিক্ষার্থীরা তালা দেওয়ায় আমরা সকাল থেকে অবরুদ্ধ। বিষয়টি মহাপরিচালককে জানানো হয়েছে।”

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (পুরুষ), ময়মনসিংহের অধ্যক্ষ ড. মো. জয়নুল আবেদীন খান জানান, “বদলীর বিষয়ে আমার কোনো ভূমিকা নেই। শিক্ষার্থীরা প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানের বদলীর আদেশ ঠেকাতে আন্দোলন করছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

উল্লেখ্য, গত ১৪ আগস্ট প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানকে গৌরীপুর সরকারি কলেজে হিসাবরক্ষক হিসেবে বদলী করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর